এখন আপনি যেখানে আছেন : হোম
লক্ষ্য এবং উদ্দেশ্য
লক্ষ্য এবং উদ্দেশ্য
কম্পিউটার ব্যবহারকে বাংলা মাধ্যম উপযোগী করে তোলার জন্য প্রযুক্তিগত এবং ভাষাগত গবেষণাকে সন্নিবদ্ধ করা।
শিক্ষা, সাহিত্য, শিল্প এবং দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে ভাষা প্রযুক্তি গবেষণার প্রয়োগকে প্রসারিত করা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং কারিগরী শিল্পসংস্থার সাথে যৌথ ভিত্তিতে কাজ করার ক্ষেত্র তৈরী করা।
আশু উদ্দেশ্য :-
কম্পিউটারে বাংলা লেখা এবং আদান প্রদানের মানক স্থির করা।
মানক অনুসারী বাংলা লেখার ভান্ডার(Corpus) তৈরী করা।
মান্য বাংলা কম্পিউটিং সফ্টওয়্যার একত্রিত করা এবং সকলের কাছে সুলভ করে তোলা।
ভাষা প্রযুক্তির জন্য নতুন সফ্টওয়্যার লেখা এবং বর্তমানে চালু সফ্টওয়্যারের পরিমার্জন করা।
কম্পিউটারে বাংলা কথা বলা এবং বোঝার প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া।
কম্পিউটারকে অন্যান্য পূর্ব ভারতীয় ভাষায় সক্ষম করে তোলা।





